পবিত্র হজকে সৌদির জাতীয় আয়ের প্রধান উৎসে পরিণত করার পরিকল্পনা করছে

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৬

পবিত্র হজকে সৌদির জাতীয় আয়ের প্রধান উৎসে পরিণত করার পরিকল্পনা করছে

Manual3 Ad Code

download

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব অপরিশোধিত জ্বালানি তেল বাদ দিয়ে এখন পবিত্র হজকে দেশটির জাতীয় আয়ের প্রধান উৎসে পরিণত করার পরিকল্পনা করছে। সৌদি গেজেটের এক খবরে বলা হয়েছে, পবিত্র হজ হতে সৌদি আরব বছরে ৫৩০ থেকে ৬১০ কোটি ডলার সমপরিমাণ অর্থ আয় করে থাকে। হজযাত্রীদের সংখ্যার ওপর এ অর্থের পরিমাণ নির্ভর করে বলে দৈনিকটি জানিয়েছে। খবর-রেতে।

এতে আরো বলা হয়েছে, বেশি সংখ্যক হজযাত্রীর কারণে তেল ও গ্যাসের পরেই দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আয়ের উৎস হয়ে উঠেছে পবিত্র হজ এবং এটি শিল্পখাতের মতই রমরমা হয়ে উঠেছে। হজের সময় ২০ লাখ মুসলমান পবিত্র মক্কাশরীফ ভ্রমণ করে থাকেন। ২০২০ সালের মধ্যে এ সংখ্যা বেড়ে ২৭ লাখে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

Manual5 Ad Code

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, হজ এবং উমরাহর প্রবৃদ্ধির উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের তরুণদের জন্য এ খাতে চাকরির সংস্থান করারও অনেক সুযোগ রয়েছে বলে খবরে বলা হয়েছে।

Manual4 Ad Code

রিয়াদ শিগগিরই মারাত্মক অর্থ ঘাটতিতে পড়বে বলে যখন বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করছেন তখন এ খবর দিল সৌদি গেজেট। এরইমধ্যে বাজেট ঘাটতির মুখে পড়েছে সৌদি আরব এবং চলতি বছরে এর পরিমাণ ৮,৭০০ কোটি ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় সৌদি সরকার ব্যয় কমানোর কঠোর পদক্ষেপ নিয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code