যদি কোনো অফিসারের মেয়ে ‘তনুর’ মতো ধর্ষিত হয়ে মারা যেতো? নোমান

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৬

যদি কোনো অফিসারের মেয়ে ‘তনুর’ মতো ধর্ষিত হয়ে মারা যেতো? নোমান

Manual4 Ad Code

noman_86586

সুরমা মেইল নিউজ : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস দ্বিতীয় বর্ষের মেধবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন- আজকে যদি সামরিক বাহিনীর কোনো অফিসারের মেয়ে এভাবে ধর্ষিত হয়ে মারা যেতো, তাহলে আমরা বিচারের অবস্থা দেখতে পেতাম। কিন্তু তনু সামরিক বাহিনীর ওই ধরনের বড় কোনো অফিসারের মেয়ে নয়। সেজন্য তনুর মৃত্যুর ঘটনাকে ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার একটা প্রচেষ্টা হচ্ছে। বিএনপিসহ দেশের জনগণ এ হত্যার বিচার চায়।

Manual2 Ad Code

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে সরকারের প্রতি এ দাবি জানান তিনি। তনুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

আব্দুল্লাহ আল নোমান বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন অথবা তিনজন বিচারপতিকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে, যারা তদন্ত করে তনু হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করবেন।

Manual2 Ad Code

ধর্ষণের কারণেই দেশে প্রতিদিন পাঁচজন নারীর মৃত্যু হচ্ছে, এমন তথ্য জানিয়ে তিনি বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার এখনও হয়নি। এ ধরনের অসংখ্য সাগর-রুনি আছেন, যারা সাংবাদিকতার সাথে জড়িত না, যাদেরকে আমরা চিনি না-জানি না, তারা মধ্য ও নিম্নবিত্ত পরিবারের সন্তান। তারা ধর্ষিত হচ্ছে, তাদের মৃত্যু হচ্ছে। কিন্তু তাদের খবর আমাদের কাছে নেই।

সরকারের নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার রাজনৈতিক-সামাজিক-বেসরকারি সংগঠনগুলোর উদ্দেশে নোমান বলেন, সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারছে না। তাই আসুন, সরকারের নির্যাতন-নিপীড়ন ও নারীর ওপর অত্যাচারের বিষয়গুলো নিয়ে সবাই মিলে রাউন্ডটেবিল করি। এর মাধ্যমে প্রকৃত অবস্থার বিচার-বিশ্লেষণ করে সরকারের ওপর চাপ প্রয়োগ করি, যাতে ভবিষ্যতে আর কাউকে তনুদের মতো পরিণতি ভোগ করতে না হয়।

Manual1 Ad Code

সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আপনারা অবিলম্বে পদত্যাগ করে নতুন একটি নির্বাচনের মাধ্যমে দেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন। আইয়ুব-ইয়াহিয়া খান-স্বৈরাচার এরশাদ জোর করে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, শেখ হাসিনাও পারবে না। নির্যাতন-নিপীড়ন-অত্যাচারের মধ্য দিয়ে এই সরকার যতোই এগিয়ে যাবে জনগণের মধ্যে তাদের বিরুদ্ধে ক্ষোভ ততোই বাড়বে। এতে সরকার একপর্যায়ে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code