সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৬

সুরমা মেইল নিউজ : সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন গুম হওয়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা এম. ইলিয়াস আলীসহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধানের দাবীতে মাসব্যাপী কর্মসুচী ঘোষণা দিয়েছে সিলেট জেলা বিএনপি। শুক্রবার রাতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১০ এপ্রিল রোববার এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে জেলা বিএনপির পক্ষ থেকে সিলেট জেলা প্রশাসকের এবং বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সংশ্লিষ্ট ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ, ১৬ এপ্রিল শনিবার এম. ইলিয়াস আলী সহ গুমকৃত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ, ১৭ এপ্রিল জেলা, উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্ব স্ব এলাকায় খতমে কুরআন ও দোয়া মাহফিল, ২৩ এপ্রিল শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত নগরীর কোর্ট পয়েন্টে প্রতিকী অনশন এবং ৩০ এপ্রিল শনিবার বেলা ৩ টায় কোর্ট পয়েন্টে সমাবেশ।
জেলা বিএনপি’র বিবৃতিতে- এম. ইলিয়াস আলীসহ গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ী চালক আনসার আলীকে অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানী ঢাকা থেকে গুম হন সাবেক জনপ্রিয় এমপি জননেতা এম. ইলিয়াস আলী ও তাঁর গাড়ী চালক আনসার আলী। এ গুমের খবর দেশব্যাপী ছড়িয়ে পড়লে সর্বত্র তীব্র আন্দোলন গড়ে উঠে। সিলেটে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলীতে প্রান হারান ২জন । এবছরের ১৭ এপ্রিল জননেতা এম. ইলিয়াস আলী গুমের ৪বছর পুর্ন হতে চললেও আজও মিলেনি তাঁর সন্ধান। নিখোঁজ জননেতা এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবীতে সিলেটে আন্দোলন গড়ে তুলতে যাচ্ছে সিলেট জেলা বিএনপি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি