নিষিদ্ধ মদ আর হবে না ঝগড়া

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৬

নিষিদ্ধ মদ আর হবে না ঝগড়া

Manual5 Ad Code

2016_04_02_09_20_49_HTCnB8bLLjgWLVpGmtxQaI0b1OT2Qp_original

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যে মদ নিষিদ্ধ করায় দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শান্তি দেবী। এ ঘটনায় তিনি রাজ্য সরকারকে ধন্যবাদও জানিয়েছেন। তিনি খুশী হবেন নাই বা কেন, বলুন? মদ যে তার পরিবারটিকে শেষ করে দিচ্ছিল। তার স্বামী নানহাক রামের দিন শুরু হত মদ দিয়ে। তার মদের টাকা যোগান দিতে হত শান্তিকেই। এ নিয়ে সারাক্ষণ ঝগড়াঝাটি, মারামারি। অতিরিক্ত মদ খাওয়ার কারণে গুরুতর লিভার সমস্যায় ভুগছে তার স্বামী। কিন্তু শুক্রবার মদ নিষিদ্ধ করার কারণে শান্তির পরিবারে শান্তি ফিরে এসেছে। তার স্বামী রাম মদ কেনার জন্য তার কাছে টাকা চায়নি। এ নিয়ে কোনো হাঙ্গামাও করেনি। তাকে মারধরও করেনি। এতেই দারুণ খুশী দরিদ্র শান্তি দেবী।

নিম্নবর্ণের এই নারী কাজ করেন বিহারের ভাবুয়া এলকার রেডক্রসের অফিসে, একজন পরিচ্ছন্ন কর্মী হিসেবে। অশ্রুসজল নয়নে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, মদ আমার পরিবারকে শেষ করে দিয়েছে। এখন এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় আমার মত গরীব পরিবারগুলোর সাশ্রয় হবে। এ নিয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ধন্যবাদ জানানোর ভাষা নাই।

Manual7 Ad Code

শান্তি দেবী একা নয়। বিহারের কাইমুর ও রোহতাস বিশেষ করে পাহাড়ি অঞ্চলের অসংখ্য পরিবার এই নিষেধাজ্ঞা থেকে উপকৃত হতে চলেছে। স্বভাবতই তারা, বিশেষ করে নারীরা বিহার সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তে দারুণ খুশী। এ সম্পর্কে নারী অধিকার কর্মী অধ্যাপক কমল সিং বলেন, এই নিষেধাজ্ঞার কারণে সমাজে নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ণ বাড়বে। যদিও তিনি সরকারের এই নিষেধাজ্ঞার কতটুকু বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

Manual6 Ad Code

শুক্রবার বিহারে দেশি বিদেশি মদ বিক্রির ওপর বিধি নিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। এই নিষেধাজ্ঞা আরোপ করার পর শুক্রবার রাজধানী পাটনায় কয়েকশ মদের বোতল ধ্বংস করা হয়েছে।

Manual5 Ad Code

সূত্র: হিন্দুস্থান টাইমস

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code