কমলগঞ্জে মাটির দেয়াল ধসে চা শ্রমিক নিহত

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৬

কমলগঞ্জে মাটির দেয়াল ধসে চা শ্রমিক নিহত

Manual3 Ad Code

images (1)
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের কমলগঞ্জে মাটির দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলে অজিত নায়েক (৪৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী অঞ্জু নায়েক (৩২) আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের পাহাড়ঘেঁষা সোনারায় চা বাগানে এ ঘটনা ঘটে। ইসলামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স সূত্রে জানা যায়, রোববার ও সোমবার সারা রাতের ভারী বর্ষণে সোনারায় চা বাগানে মাটির দেয়াল ধসে চাপা পড়ে এ বাগানের শ্রমিক অজিত নায়েক ঘটনাস্থলেই মারা যায়। আর দেয়াল চাপায় তার স্ত্রী অঞ্জু নায়েক গুরুতরভাবে আহত হলে মঙ্গলবার সকালে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুলেমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের মাধ্যমে সহায়তা প্রদানের চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code