জিয়ার কবর সরানোর পরিনাম ভাল হবে না : মোয়াজ্জেম

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৬

জিয়ার কবর সরানোর পরিনাম ভাল হবে না : মোয়াজ্জেম

Manual4 Ad Code

53711_b

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শেখ হাসিনা সহ্য করতে পারেন না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা এনেছেন। এতে তার (প্রধানমন্ত্রী) রাগ হতে পারে। জিয়া স্বাধীনতা না আনলে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। সাবেক  রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরানোর পরিনাম ভাল হবে না।

Manual3 Ad Code

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘অল কমিউনিটি ফোরাম’ আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সরকারের প্রতি এ হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগর থেকে শহীদ জিয়ার মাজার স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, শেরেবাংলা নগর থেকে আপনি জিয়ার মাজার সরিয়ে ফেলবেন, আর জনগণ বসে থাকবে, এমনটি ভাবার কোনো কারণ নেই। বাংলার মানুষ তখন বসে থাকবে না।

Manual7 Ad Code

নেতা-কর্মীদের উদ্দেশে শাহ মোয়াজ্জেম বলেন, সরকার চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চল্লিশ বছরের স্মৃতিবিজড়িত বাসা থেকে বের করেছে। এর বিরুদ্ধে তখন আমরা আন্দোলন করতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। এবার (জিয়ার মাজার সরানো হলে) বসে থাকলে হবে না। সরকার মনে করছে, বিএনপির নেতা-কর্মীরা প্রেস ক্লাবে এসে কথা বলবে। সময়মতো তারা সরেও যাবে। মাজার সরানো হলেও তারা কোনো আন্দোলন করতে পারবে না। তাই বসে থাকলে চলবে না। আন্দোলন ছাড়া এ দেশে কখনো কিছু হয় নাই। ভাষা আন্দোলনে অনেক রক্ত ঝরেছিল। রক্তের বিনিময়ে মাতৃভাষা বাংলা হয়েছে। মুক্তিযুদ্ধেও অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই আন্দোলনের কোনো বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code