অর্থের বিনিময়ে যৌনতা কিনলে, যৌনকর্মী নয়

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৬

অর্থের বিনিময়ে যৌনতা কিনলে, যৌনকর্মী নয়

Manual4 Ad Code

download (2)

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : অর্থের বিনিময়ে যৌনতা কিনলে, যৌনকর্মী নয়, সেই ক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার একটি আইন পাস করেছে ফ্রান্স। খবর-বিবিসি’র। নতুন আইনে যারা কোন যৌনকর্মীর কাছ থেকে সেবা নেবেন, সেই ক্রেতা বা খদ্দেরদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও ৩ হাজার ৭৫০ ইউরো বা প্রায় চার লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যৌনকর্মীদের নানা সমস্যার বিষয়ে এই দণ্ডপ্রাপ্তদের বাধ্যতামূলক ক্লাসেও অংশ নিতে হবে।

Manual1 Ad Code

তবে দেশটিতে থাকা ত্রিশ হাজারের বেশি যৌনকর্মীকে অপরাধী নয়, বরং ভুক্তভোগী হিসাবে বিবেচনা করা হয়েছে। এর আগের আইনে এ ধরণের ঘটনায় যৌনকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতো। কিন্তু এখন কর্মীদের বিরুদ্ধে নয়, তাদের ক্রেতাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। বিলটির পক্ষে ভোট দেয়া একজন সংসদ সদস্য বলছেন, এই আইনের উদ্দেশ্য এটাই যাতে, যেসব যৌনকর্মীরা এই পেশা ছেড়ে যেতে চান, তারা যেন সেই সুযোগ পান। কারণ এটি মানব পাচারকারীদের বিরুদ্ধে সহায়ক হবে। দুই বছর আগে আইনটি পাসের উদ্যোগ নেয়া হলেও, পার্লামেন্টের দুই কক্ষের মত ভিন্নতার কারণে সেটি আলোর মুখ দেখেনি।তবে আইনের বিরুদ্ধে যৌনকর্মীদের একটি দল পার্লামেন্টের বাইরে সমাবেশ করেছে। তাদের হাতে লেখা ব্যানারে লেখা ছিল, আমাকে মুক্ত করার দরকার নেই। আমি নিজেই নিজের দেখভাল করতে পারবো।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code