ব্লগার হত্যায় বিশ্বজুড়ে আলোড়ন, ইমাম হত্যায় নয় কেন?

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৬

ব্লগার হত্যায় বিশ্বজুড়ে আলোড়ন, ইমাম হত্যায় নয় কেন?

Manual7 Ad Code

download

সুরমা মেইল নিউজ : ক্ষোভ প্রকাশ করে জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ব্লগার হত্যায় বিশ্বজুড়ে মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হলেও মসজিদের ইমাম-মুয়াজ্জিন হত্যায় আলোড়ন হয় না কেন? তবে ব্লগার খুনিদের বিচার চেয়ে তিনি বলেন, আমি হত্যার পক্ষে নই। যেকোনো হত্যাই নিন্দনীয়। যারা ব্লগে ধর্ম নিয়ে বিদ্রুপ করে তাদের শাস্তিও দাবি করেছেন তিনি। ব্লগার হত্যায় সারা পৃথিবীর মিডিয়ায় ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করছে। অথচ আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র প্রতিনিয়ত খুন গুম হলেও এ নিয়ে কারও মাথাব্যথা নেই। কারণ তারা মুসলমান, মানুষ না।

Manual1 Ad Code

শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়নে বাংলাদেশ ইউনাইটেড পার্টির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

তিনি বলেন, ধর্ম এবং আমাদের নবীজীকে নিয়ে কটাক্ষ করার অধিকার কারও নেই। অন্য ধর্মের বিরুদ্ধে কেন আঘাত হানবেন? প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারও ধর্ম নিয়ে কটাক্ষ করা যাবে না। কিন্তু যেসব ব্লগার হত্যা হয়েছে তারা কি ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করেনি?

বহির্বিশ্বের হস্তক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, আমাদের দেশে না কি মানবাধিকার লংঘিত হচ্ছে? আপনাদের দেশে কি মানবাধিকার লংঘিত হচ্ছে না? আমাদের দেশ আমরা চালাব, আপনাদের কথা না শুনলেই আমরা জঙ্গি?

Manual5 Ad Code

জঙ্গি প্রসঙ্গে এরশাদ বলেন, জঙ্গি বলতেই আজ মুসলমানদের বোঝানো হয়। আমরা কেন আজ জঙ্গি হলাম। আফগানিস্তানে শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করলেন, এটা কি জঙ্গিবাদ নয়? তেলের কারণে ইরাককে ধ্বংস করে দিলেন, সাদ্দামকে হত্যা করলেন, কী দোষ ছিল সাদ্দামের? তেলের কারণে লিবিয়াকে ধ্বংস করলেন, গাদ্দাফিকে হত্যা করলেন। সিরিয়ার মানুষ জীবন বাঁচাতে আশ্রয় চেয়েছিল, আশ্রয় দেননি। এটা মানবাধিকার লঙ্ঘন নয়? মুসলমানরা এর প্রতিবাদ-প্রতিরোধ করলেই এটাকে জঙ্গিবাদ বলে প্রচার করা হয়। ফিলিস্তান রাষ্ট্রভূমিকে ইহুদিদের কাছে দেয়া হলো, সেখানেও হাজার হাজার নারীশিশুকে হত্যা করা হলো, এটা কি জঙ্গিবাদ নয়?

Manual8 Ad Code

মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code