নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া পাকিস্থান সফর নয়

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৬

নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া পাকিস্থান সফর নয়

Manual1 Ad Code

abd9_16

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র তার দেশের নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া পাকিস্থান সফরে না যাওয়ার নির্দেশ দিয়েছে। দেশটিতে অব্যাহত সহিংসতার প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এ নির্দেশ দেয়া হয়েছে বলে স্থানীয় ডন পত্রিকা জানিয়েছে। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকেলে জারিকৃত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, পাকিস্তানে অব্যাহত সন্ত্রাসী নাশকতা ঘটেই চলেছে। এ থেকে রেহাই পাচ্ছে না সংখ্যালঘুরাও। দেশি বিদেশি একাধিক সন্ত্রাসী গোষ্ঠী দেশটিতে সক্রিয় রয়েছে যারা আমেরিকান নাগরিকদের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, পাকিস্তানের সামরিক স্থাপণা ও বিমানবন্দরগুলোতে ব্যাপক সেনা উপস্থিতি সত্ত্বেও সশস্ত্র হামলার ঘটনা ঘটেই চলেছে। সন্ত্রাসীদের হামলা থেকে রক্ষা পাচ্ছে না বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয়, স্কুল, উপাসনালয়, মার্কেট ও রাজনৈতিক সভা সমাবেশও। এর আগে গতবছর ২৮ আগস্ট একই সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র। গত ১৬ এপ্রিল করাচিতে এক মার্কিন নারীকে গুলি করার পর ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। গত মাসের শেষ দিকে লাহোরের গুলশান-ই-ইকবাল পার্কে খ্রিস্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করে চালান আত্মঘাতী হামলার প্রেক্ষিতে এই নির্দেশনা জারি করা হল। ওই হামলায় ৭০ জনের বেশি নিহত এবং ৩৪০ জন আহত হয়েছিল। হতাহতদের মধ্যে বহু শিশুও ছিল। পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।পররাষ্ট্র দপ্তরের ওই নির্দেশনায় আরো বলা হয়েছে, নিজ দেশের নাগরিকদের সহায়তা দিতে ইসলামাবাদ ও করাচির মার্কিন দূতাবাস কাজকর্ম স্বাভাবিক গতিতে চলবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code