ইলিয়াস নিখোঁজের ৪ বছর: জেলা-মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৬

ইলিয়াস নিখোঁজের ৪ বছর: জেলা-মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল

Manual6 Ad Code

57235
সুরমা মেইর নিউজ : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট-২ আসনের সাবেক এমপি এম. ইলিয়াস আলীর নিখোঁজের চার বছর উপলক্ষে তাঁর সন্ধানের দাবিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। রবিবার (১৭ এপ্রিল) দুপুরে বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় মহান রাব্বুল আলামিনের নিকট জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান এবং সুস্থ্য ও অক্ষত অবস্থায় ফিরিয়ে পাওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Manual6 Ad Code

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, সাধারন সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর সাধারন সম্পাদক আবু সালেহ লোকমান, মহানগর সহ সভাপতি ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক রুমেল শাহ, সোহেল আরেফিন, বেলায়েত হোসেন মহন, সোহেল মাহমুদ, ডিএইচ খান মিশু, মহানগর সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, জেলা যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, এম এ মতিন, রহিম আলী রাশু, অলি চৌধুরী, ইমাম উদ্দিন, জাকির হোসেন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, বদরুল ইসলাম, ইসতিয়াকুল হক অলি, আব্দুল হাসিব, জাহাঙ্গির আলম বাবলু, আইনুল হক সুমন, আবুল কালাম, সমর আলী, সোহেদুল ইসলাম সোহেদ, বদরুল আজাদ রানা, আনোয়ার হোসেন সুজন, আখতার হোসেন, রুবেল ইসলাম, কামরুল ইসলাম তুহিন, জুনেদ আহমদ, সাঈদ আহমদ, রাজিব আহমদ, মিশলু আহমদ রাজ, সোলেমান খা, সাঈদুর রহমান ফয়েজ, নাজমুল ইসলাম, হুমায়ুন আহমদ, মিনহাজ উদ্দিন সিরাজ, ইমরান আলী প্রমূখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code