সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : ভারিবর্ষণে সৃষ্ট বন্যায় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান, সামানগান ও তাকার প্রদেশে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
বাগলান প্রদেশের জাতীয় দুর্যোগ প্রশমন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিচালক নাসির খোজাদ বলেন- ভারিবর্ষণের ফলে সৃষ্ট বন্যায় রোববার (১৭ এপ্রিল) রাতে ১২ জনের প্রাণহানি হয়েছে। প্রদেশের বুরকা জেলায় অনেক ঘরবাড়ি পানিতে ভেসে গেছে। একই রাতে পাশ্ববর্তী সামানগান প্রদেশে অন্তত ছয়জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন প্রদেশিক সরকারের কর্মকর্তা সাদিক আজিজি। এছাড়া উত্তরাঞ্চলীয় তাকার প্রদেশে রোববারের বর্ষণ ও বন্যায় আরো অন্তত ১২ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন আব্দুল রাজাক জিন্দা নামে দেশটির এক কর্মকর্তা।
এদিকে, ভারিবর্ষণে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাগিস প্রদেশে নারী ও শিশুসহ অন্তত ২৩ জনের প্রাণহানির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি