বিএনপি-জামায়াত বাংলাদেশে নতুন করে হত্যার রাজনীতি শুরু করেছে

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৬

বিএনপি-জামায়াত বাংলাদেশে নতুন করে হত্যার রাজনীতি শুরু করেছে

Manual1 Ad Code

download (1)সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনা বিএনপি-জামায়াত বাংলাদেশে নতুন করে হত্যার রাজনীতি শুরু করেছে। এর জন্যই প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যা করার পরিকল্পনা ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জামান।

Manual7 Ad Code

বুধবার (২০ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। জয়কে হত্যার ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ  মানববন্ধন করা হয়।

Manual4 Ad Code

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষকে স্তব্ধ করে দিয়ে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে। আর এর মধ্য দিয়েই হত্যার রাজনীতি প্রতিষ্ঠা করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই স্বার্থান্বেষী দল যারা এই দেশে রাজকারদের প্রতিষ্ঠা করেছে, রাজাকারদের গাড়িতে উঠিয়েছে পতাকা। সেই কুচক্রি মহল আবার নতুন করে হত্যার রাজনীতি শুরু করেছে। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের সকল উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যই সজীব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এই হত্যার ষড়যন্ত্রকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Manual8 Ad Code

মানববন্ধনে ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব আব্দুল হাই মণ্ডল বলেন, প্রধানমন্ত্রীর অত্যন্ত সুযোগ্য ছেলে সজীব ওয়াজেদ জয়ের কল্যাণে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। আর এই পরিকল্পনা এমন একজন লোক করেছেন যিনি প্রবীণ সাংবাদিক, বুদ্ধিজীবী। আমরা এর জন্য তাকে ধিক্কার জানাই। এই ষড়যন্ত্রে যারা ওনার সঙ্গে জড়িত তাদেরকেও আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক- আমরা এই দাবি  করছি।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব মিজানুর রহমান মিজু, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ডা. হালিমা বেলায়েত, মো. সাবের আহমেদ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code