সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৬
সুরমা মেইল নিউজ : যশোরের বেনাপোলে কমিউটার ট্রেনের সঙ্গে ট্রাক ও নছিমনের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। বুধবার সকালে বেনাপোলের তালসারি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন রফিকুল, সৈকত, সহিদুল ইসলাম ও মফিজুর রহমান। তাদের মধ্যে রফিকুলের অবস্থা আশঙ্কাজনক। তিনি যশোর মঙ্গল বাধাল গ্রামের আনোয়ার মোল্লার ছেলে। বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার কাউসার আলী ও পোর্ট থানার উপপরিদর্শক মনির হোসেন বলেন, খুলনা থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন বেনাপোলের তালসারি রেলক্রসিং এলাকায় পৌঁছালে একটি ট্রাক ও নছিমন ট্রেন লাইনের ওপর উঠে যায়। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাক ও নছিমনটি দুমড়ে-মুচড়ে চারজন আহত হন। নছিমনটি ছিটকে পড়ে বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি