পার্টিতে গণতন্ত্র না থাকেলে বাইরে গণতন্ত্রের কথা বলে লাভ কি?

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৬

পার্টিতে গণতন্ত্র না থাকেলে বাইরে গণতন্ত্রের কথা বলে লাভ কি?

Manual6 Ad Code

index

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : হুসেইন মুহম্মদ এরশাদকে আগে নিজের দলে (জাতীয় পার্টি) গণতন্ত্র চর্চার আহ্বান জানালেন সহধর্মিনী রওশন এরশাদ। তিনি বলেছেন- ঊনচল্লিশ ধারা গণতন্ত্রের পরিপন্থী। এ ধারা পরিবর্তন করতে হবে। পার্টিতেই যদি গণতন্ত্র না থাকে তাহলে বাইরে গণতন্ত্রের কথা বলে লাভ কি?

রোববার (২৪ এপ্রিল) সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এরশাদকে উদ্দেশ করে এভাবেই গণতন্ত্রের ছবক দেন রওশন এরশাদ।

Manual8 Ad Code

তিনি বলেন- জাতীয় পার্টি কারো একার সম্পত্তি নয়। সবার সঙ্গে আলোচনা করে দল চালাতে হবে। এরশাদের একক সিদ্ধান্তে ঘোষিত কাউন্সিলের তারিখ পরিবর্তন করার দাবিও জানান রওশন। কাউন্সিলের জন্য সবার সঙ্গে বসে নতুন তারিখ নির্ধারণ করতে হবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code