পাঁচতলার ওপর হেলে পড়েছে চারতলা ভবন

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৬

পাঁচতলার ওপর হেলে পড়েছে চারতলা ভবন

Manual2 Ad Code

download

সুরমা মেইল নিউজ : নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগে এলাকায় চারতলা একটি ভবন হেলে পড়েছে। ফায়ার সার্ভিস ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাসিন্দাদের সরে যেতে বলেছে। সোমবার (২৫ এপ্রিল) সকালে পাশের পাঁচতলা ভবনের ওপর চারতলা ভবনটি হেলে পড়ে। এতে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে প্রয়াত ফিরোজ মিয়ার মালিকানাধীন চারতলা ভবনটির ওপরের অংশ পাশের কামাল হোসেনের মালিকানাধীন পাঁচতলা ভবনের ওপর হেলে পড়ে। এতে দুই ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হেলে পড়া ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়।

Manual2 Ad Code

পাশের ভবনের মালিক কামাল হোসেনের ভাষ্য, চারতলা ভবনটি হেলে পড়ায় তাঁর ভবনটিও ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। হেলে পড়া ভবনটি পুকুরের মধ্যে করা হয়েছে। ওই ভবনটি ছোট ছিল। পরে বাড়ানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

Manual4 Ad Code

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দীন মনির ভাষ্য, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভবনটি কতটা ঝুঁকিপূর্ণ, বিশেষজ্ঞরা পরীক্ষা করার পর তা নিশ্চিত হওয়া যাবে।

Manual5 Ad Code

জেলা পুলিশ সুপার খন্দকার মহিদউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, হেলে পড়া ভবনের বাসিন্দাদের অতি দ্রুত সরিয়ে নেওয়া হবে। পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code