সিলেট ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিষাক্ত মিষ্টি খেয়ে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। খবরে বলা হয়, ২০ এপ্রিল ছেলের জন্মদিন উপলক্ষে একটি মিষ্টির দোকান থেকে সাড়ে চার কেজি মিষ্টি কিনে আনেন হুসাইন নামের এক ব্যক্তি। ওই মিষ্টি খেয়ে তাৎক্ষণিক অসুস্থ হয়ে মারা যান পাঁচজন। এ সময় গুরুতর অসুস্থ হন ওই ব্যক্তিসহ আরও ৭৭ জন। পরে হুসাইন, তার এক বোন ও সাত ভাইসহ মারা যান ১৮ জন। এছাড়া এ ঘটনায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় ওই মিষ্টির দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করছে দেশটির পুলিশ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি