ঐক্যবদ্ধ হয়ে অধিকার ফিরিয়ে আনতে হবে: ফখরুল

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬

ঐক্যবদ্ধ হয়ে অধিকার ফিরিয়ে আনতে হবে: ফখরুল

Manual4 Ad Code

fakrul21461741484সুরমা মেইল নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সকল মানুষ আজ নির্যাতিত-নিপীড়িত। শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার ও পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে জনগণ এবং শ্রমিকদের অধিকার ফিরিয়ে আনা সম্ভব।

Manual4 Ad Code

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে মহানগর বিএনপির এই যৌথসভায় তিনি এ কথা বলেন।

Manual6 Ad Code

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পহেলা মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশের প্রস্তুতি নিতে এই যৌথসভা ডাকা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।

তিনি বলেন- রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওই সমাবেশের অনুমতি চাওয়া হলেও এখনও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি পাওয়া যায়নি। তবে দলটি প্রত্যাশা করছে, নির্ধারিত সময়ের আগেই অনুমতি পাওয়া যাবে। সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ১ মে’তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজনের জন্য গত ২৭ মার্চ যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। উদ্যান কর্তৃপক্ষ বলেছে, পুলিশ অনুমতি দিলে সমাবেশ আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা নেই। এরপর ২২ এপ্রিল আবারো চিঠির বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে।

Manual1 Ad Code

বিএনপির এই নেতা প্রত্যাশা করেন, নির্ধারিত সময়ের আগেই সমাবেশের অনুমতি পাওয়া যাবে। ওই সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা যোগ দেবেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

Manual1 Ad Code

সভায় উপিস্থত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাসার, ইউনুস মৃধা, হারুনুর রশিদ হারুন, ইকবাল হোসেন চৌধুরৗ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code