মিশন কমপ্লিটের পথে ‘সোলার ইমপালস’

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মে ৩, ২০১৬

মিশন কমপ্লিটের পথে ‘সোলার ইমপালস’

Manual1 Ad Code

solar_impulseআন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ৯ মার্চ যাত্রা শুরু করে সৌরশক্তিচালিত ‘বিশেষ’ উড়োজাহাজ ‘সোলার ইমপালস’। বিশেষ এই উড়োজাহাজটি ইতিমধ্যে প্রায় ৯৪ শতাংশ পথ পরিভ্রমণ শেষ করেছে। শিগগিরই এটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এরিজোনা রাজ্যে প্রবেশ করার কথা। বিকল্প জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করতে উড়োজাহাজটি যাত্রা শুরু করে। এক কেবিনের এই উড়োজাহাজে আছে ১৭ হাজার ২৪৮টি সৌর সেলে আবৃত সর্বমোট ২৩৬ ফুট বিস্তৃত পাখা, যা শক্তি জোগায় বিমান পরিচালনার চারটি ইলেকট্রিক মোটরকে। ২৭০ বর্গমিটার পাখার উড়োজাহাজটির পুরো কাঠামোতে রয়েছে ১৭ হাজার সৌরকোষ। এসব সৌরকোষের পুরুত্ব ৩৫ মাইক্রন। পাখা দুটি বোয়িং ৭৪৭ সিরিজের চেয়ে বড় হলেও ওজন ২ হাজার ৩০০ কেজি। ২২ দশমিক ৪ মিটার দৈর্ঘ্যের ‘সোলার ইমপালস’র গড় গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার। আর এই বিশেষ বিমানটির পরিচালক হিসেবে রয়েছেন পিকারড এবং বোর্শবার্গ। তারা বছরব্যাপী সোলার ইমপালস টিমের অংশ হয়ে আছেন। সোলার ইমপালসের প্রেসিডেন্ট হলেন পিকারড এবং বোর্শবার্গ হলেন সহপ্রতিষ্ঠাতা এবং সিইও, একত্রে তারা আটটি বিশ্ব রেকর্ড করেছেন। এর মাঝে রয়েছে প্রথম সৌরশক্তি চালিত অরিজিনাল ‘সোলার ইমপালস’ তে চেপে আমেরিকা অতিক্রম করা। এর আগে হাওয়াই থেকে উড়াল দেয়ার তিনদিন পর গত ২৪ এপ্রিল উড়োজাহাজটি নবম পর্বে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে সিলিকন

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code