সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মে ৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : আজ বুধবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে এ রাত অতি পবিত্র ও মহান আল্লাহর অফুরন্ত রহমত-বরকতে সমৃদ্ধ।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন।
মুসলিম জাহানের কাছে এ রাতের তাৎপর্য অপরিসীম। তাই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, নফল রোজা রাখা ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে মুসলমানরা শবে মেরাজ পালন করেন। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, বাংলাদেশের আকাশে গত ৮ এপ্রিল শুক্রবার ১৪৩৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়। তাই গত ৯ এপ্রিল থেকে পবিত্র রজব মাস শুরু হয়।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক, ২৬ রজব ১৪৩৭ হিজরি, ২১ বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ, ৪ মে ২০১৬ খ্রিস্টাব্দ বুধবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল মিরাজ পালিত হবে।
Design and developed by ওয়েব হোম বিডি