আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪০

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, মে ৫, ২০১৬

আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪০

Manual7 Ad Code
images
সুরমা মেইল নিউজ : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসি গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দিদার হোসেন মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে।
আহতদের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দিদার মণ্ডল ফলসি গ্রামের জলিল মণ্ডলের ছেলে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়- আওয়ামী লীগের নৌকার প্রার্থী বজলুর রহমান ও বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান ফজলুর রহমানের সমর্থকদের মধ্যে নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে বুধবার রাতে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার সকালে সংঘর্ষের সূত্রপাত ঘটে। উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অন্যের উপর আক্রমণ চালায়। এতে অন্তত ৪০ জন আহত হয়। এদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে। আহতদের মধ্যে এক ব্যক্তির বুকে সড়কি বিদ্ধ হয়েছে বলে জানা গেছে। তার অবস্থা আশংকা জনক।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হরিণাকুণ্ডুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন জানান, সংঘর্ষের সময় দিদার হোসেন মণ্ডল নামে ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code