ট্রাক কেড়ে নিলো একই পরিবারের ৬ প্রাণ

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মে ৫, ২০১৬

ট্রাক কেড়ে নিলো একই পরিবারের ৬ প্রাণ

Manual7 Ad Code

2016_05_05_15_00_30_cunEn59

সুরমা মেইল নিউজ : ময়মনসিংহ জেলার সদর উপজেলায় দ্রুতগতির ট্রাকচাপায় তিন নারী ও দুই শিশুসহ ৮ সিএনজি অটোরিকশা আরোহী নিহত হয়েছে। নিহতদের ৬ জন একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার (০৫ মে) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা সাংকিডাইল গ্রামের রাহেদ আলীর ছেলে উজ্জ্বল (২০), তার বোন শিরিন আখতার (৩০), শিরিনের দুই শিশু সন্তান, সিএনজি চালক সাদিকুল ইসলাম (৩০) ও মালিক আশারাদুল (২৮)। এছাড়া দুজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

পুলিশের ডিআইজি (ময়মনসিংহ রেঞ্জ) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ময়মনসিংহ পুলিশ সুপার ময়নুল হক দুর্ঘটনাস্থল   পরিদর্শন করেছেন।

Manual6 Ad Code

নিহত উজ্জ্বলের বোনজামাই আকবর আলী বাংলামেইলকে জানান- নিহতরা সবাই চিকিৎসার জন্য নেত্রকোণার পূর্বধলার গ্রামের বাড়ি থেকে ময়মনসিংহ শহরে যাচ্ছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code