বিমানে তীব্র ঝাঁকুনিতে ৩০ যাত্রী আহত

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, মে ৫, ২০১৬

বিমানে তীব্র ঝাঁকুনিতে ৩০ যাত্রী আহত

Manual4 Ad Code

download (4)

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার যাওয়ার পথে ইত্তিহাদ এয়ারলাইন্সের একটি বিমানে অতর্কিত তীব্র ঝাঁকুনি সৃষ্টি হলে অপ্রস্তুত ও আতঙ্কিত যাত্রীদের মধ্যে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। .

Manual2 Ad Code

বুধবার আবু ধাবি থেকে উড্ডয়নের পর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বিমানবন্দরে অবতরণের ৪৫ মিনিট আগে এই আকস্মিক ঝাঁকুনির ঘটনা ঘটে। তবে এয়ারবাস এ৩৩০-২০০ বিমানটি নিরাপদেই অবতরণ করতে সক্ষম হয় শেষ পর্যন্ত। মারাত্মক আহত ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

বিমানের ভিতরের ভিডিও ফুটেজে দেখা যায়, প্রবল ঝাঁকুনিতে যাত্রীরা ভয় পেয়ে কাঁদতে শুরু করে। ইত্তিহাদ এয়ারলাইন্স থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ২২ জন যাত্রী সামান্য আহত হওয়ায় বিমানবন্দরের প্যারামেডিক দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাকি ৯ জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

অনেক কারণেই বিমানে এই ঝাঁকুনি তৈরি হতে পারে। ইন্দোনেশিয়ার বিমান নিরাপত্তা কর্তৃপক্ষ বিমানটি পর্যালোচনা করছেন ঝাঁকুনির কারণ খুঁজে বের করার জন্য।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code