সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, মে ৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : মরণব্যধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিলেট এমসি কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী রোকুজ্জামান খান। বর্তমানের ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন রোকন। ভারতে গিয়ে উন্নত চিকিৎসার জন্য প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তার পরিবারের পক্ষে এ বিশাল ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
সিলেটের বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়া সারপার গ্রামের হাফেজ শামসুল হকের ছেলে মেধাবী রোকনুজ্জামান খান। নিয়মিতভাবে রোকনের শরীরে ব্লাড দিতে হচ্ছে। তার রক্তের গ্রুপ ও পজেটিভ।
রোকনের চিকিৎসার জন্য ইতিমধ্যেই তার পরিবার কয়েক লাখ টাকা খরচ করেছে। কিন্তু তাদের পক্ষে এতো বিশাল ব্যয়ভার বহন করা আর সম্ভবপর হচ্ছে না। মেধাবী রোকনুজ্জামান এখন হৃদয়বান মানুষদের দিকে তাকিয়ে। হৃদয়বানদের বিন্দু বিন্দু সাহায্য থেকে গড়ে ওঠতে পারে স্বপ্নের মহাসাগর।
রোকনের জন্য সাহায্য পাঠানোর ঠিকানা : যৌথ একাউন্ট, হালিমা খানম- শাহিন আহমদ, সঞ্চয়ী হিসাব নং- ০০০৭০৩১০০৫৩৯০৫
যমুনা ব্যাংক লিমিটেড, বিয়ানীবাজার শাখা, সিলেট।
কিংবা সাহায্য পাঠান এই ঠিকানায়- মো. রোকনুজ্জামান খান, সঞ্চয়ী হিসাব নং- ১০৪৪০০০২২২৬৫৭, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বিয়ানীবাজার শাখা, সিলেট।
Design and developed by ওয়েব হোম বিডি