সিলেট ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মে ১০, ২০১৬
সুরমা মেইল নিউজ : দেশের জনগণ আজ পদে পদে শোষিত হচ্ছে। বর্তমানে যে গনতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে যা নামেই মাত্র গণতন্ত্র বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা। তিনি বলেন, দেশের মানুষ এমন গণতন্ত্র দেখার জন্য দেশ স্বাধীন করে নাই।সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৮ম সম্মেলন সফল করার লক্ষে জাতীয় কৃষক পার্টি আয়োজিত এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টেপা বলেন, দেশের মানুষ আজ অসহায়। এ সরকার বিদায় নিলে আরেক বড় দল ক্ষমতায় আসলেও তারা গণতন্ত্রে টুটি ধরে হত্যা করার চেষ্টা করেন।দেশে সবচেয়ে ক্লিন ইমেজের দল জাতীয় পাটি, কিন্তু এই পার্টি যেন কোনক্রমেই দাঁড়াতে না পারে, সে বিষয়ে এ দুটি দল এক হয়ে যায়। কারণ এই বড় দুটি দলের চরিত্র এক এবং অভিন্ন।
আগামী ১৪ মে জাতীয় পার্টির ৮ম সম্মেলন সফল করার জন্য সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি