দৌলতপুরে যুবলীগ নেতা, মগবাজারে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে খুন

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মে ১২, ২০১৬

দৌলতপুরে যুবলীগ নেতা, মগবাজারে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে খুন

Manual3 Ad Code

images (3)

সুরমা মেইল নিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আক্কাস আলী (৪৫) নামে এক যুবলীগ খুন হয়েছেন। বুধবার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ডাংমড়কা এলাকায় কুষ্টিয়া-প্রাগপুর প্রধান সড়কের ওপর এ হত্যার ঘটনা ঘটে। নিহত আক্কাস দৌলতপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী এলাকার রহমত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান- দৌলতপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির দুই সদস্য আক্কাস আলী ও নাসির উদ্দিন বুধবার রাতে প্রাগপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। যুবলীগ নেতা আক্কাস মোটরসাইকেল ড্রাইভ করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তারা কুষ্টিয়া-প্রাগপুর প্রধান সড়কের ডাংমড়কা নামক স্থানে এসে পৌঁছলে দুর্বৃত্তরা প্রথমে মোটরসাইকেলটি থামানোর চেষ্টা করে। এ সময় মোটরসাইকেল চালক আক্কাস আলী সামান্য গতি কমিয়ে দ্রুত দুর্বৃত্তদের পাস কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান যুবলীগ নেতা আক্কাস আলী।

তবে মোটরসাইকেলে তার সঙ্গে থাকা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির আরেক সদস্য নাসির উদ্দিন অক্ষত রয়েছেন। তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে পায়ে সামান্য আঘাত পেয়েছেন। রাতে দৌলতপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়ি চলে গেছেন। তাৎক্ষণিকভাবে চেষ্টা করেও যুবলীগ নেতা নাসির উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।

Manual7 Ad Code

এ হত্যার ঘটনা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। ছিনতাইকারীদের হাতে যুবলীগ নেতা আক্কাস খুন হয়েছেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এ নিয়ে ইতোমধ্যে জনমনে প্রশ্ন উঠেছে।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি সদস্য সরদার আতিয়ার রহমান বলেন- আমি খোঁজ নিয়ে জেনেছি খুন হওয়ার কিছু সময় আগে যুবলীগ নেতা আক্কাস প্রাগপুর বাজারে বসে চা-নাস্তা করেন। এরপর বাড়ির উদ্দেশে রওনা হয়ে হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যার ঘটনা রহস্যজনক।

Manual4 Ad Code

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি, প্রশাসন) শাহিদুল ইসলাম শাহীন জানান, কাঁধে ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত হয়ে যুবলীগ নেতা আক্কাস আলী নিহত হয়েছেন। খুনিদের সনাক্ত ও আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে। তদন্ত ছাড়া এই মুহূর্তে হত্যা সম্পর্কে কিছু বলা সম্ভব হচ্ছে না। এটি স্রেফ ছিনতাইয়ের ঘটনা ছিল, নাকি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, রাজধানীর মগবাজারের চেয়ারম্যান গলিতে ছাত্রলীগ কর্মী আরিফকে (২০)  কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রমনা থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ তথ্যটি নিশ্চিত করেন

Manual2 Ad Code

তিনি জানান- আরিফ মগবাজার আমবাজার এলাকার ব্যবসায়ী সেলিম মিয়ার ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে ওই পুলিশ সদস্য আরো জানানন, আরিফ রমনা থানার ৩৬নং ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী ছিল। ওই এলাকার নিশাত, অনিক ও হাসানের সঙ্গে তার আগে থেকেই দ্বন্দ্ব ছিল।

বুধবার রাত ১০ টার দিকে তাকে রাস্তায় একা পেয়ে শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

Manual7 Ad Code

আহত অবস্থায় আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রাত সোয়া ১২টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code