এসএসসিতে দুবার ফেল অভশেষে ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, মে ১২, ২০১৬

এসএসসিতে দুবার ফেল অভশেষে ছাত্রীর আত্মহত্যা

Manual2 Ad Code

download (2)

Manual2 Ad Code

সুরমা মেইল নিউজ : এসএসসি পরীক্ষায় টানা দুবার ফেল করায় আত্মহত্যা করেছেন দিপালী দাস (১৮)। পরপর দুইবার পরীক্ষা দিয়ে একই ফলাফল হওয়ায় রাগে-অভিমানে এ ঘটনা ঘটায় বলে জানিয়েছে তার পরিবার ও পুলিশ।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১২ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত দিপালী দাস মেহেরপুর সদর উপজেলার শৈলমারী গ্রামের সজল দাসের মেয়ে ও পাটকেলপোতা গ্রামের তাপস দাসের স্ত্রী।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে- শৈলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে গত বছর এসএসসি পরীক্ষা দিয়ে অংকে অকৃতকার্য হয় দিপালী। দৃঢ় মনোবল নিয়ে এবার আবারো পরীক্ষায় অংশ নেয়। কিন্তু গতকাল ফলাফল প্রকাশ হলে দিপালী একই বিষয়ে অকৃতকার্য হয়। এতে রাগে ক্ষোভে সে বাবার বাড়িতে ঘরের দরজা বন্ধ করে ছাউনির আড়ার সঙ্গে রশি টাঙ্গিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন টের পেলেও দিপালীকে আর বাঁচানো যায়নি। এ বিষয়ে তাদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশের শেষকৃত্য করার ইচ্ছে পোষণ করেছেন।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, গত বছর এসএসসি পরীক্ষায় পাস না করলে পরিবারের পক্ষ থেকে দিপালীর বিয়ে দেয়া হয়। কিন্তু পরীক্ষায় অংশ নেয়ার জন্য সে বেশিরভাগ সময় বাবার বাড়িতে বসবাস করতো।

Manual5 Ad Code

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান- মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো সন্দেহ না থাকায় লাশ ময়নাতদন্ত করা হয়নি। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে সৎকার করার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code