যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, মে ১২, ২০১৬

যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরকে নিয়ে করা পাকিস্তানের প্রতিক্রিয়াকে ঔদ্ধত্যপূর্ণ ও চরম কূটনৈতিক শিষ্টাচার বর্হিভূত বলে করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে জামাতের ডাকা হরতালের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

Manual5 Ad Code

তিনি বলেন, দণ্ড কার্যকরের পরে পাকিস্তানের প্রতিক্রিয়া প্রমাণ করেছে নিজামীর ফাঁসি যৌক্তিক ছিল। কারণ পাকিস্তানই বলেছে ১৯৭১ সালে মতিউর রহমান নিজামী পাকিস্তানের পক্ষ অবলম্বন করে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেছে। তবে কুখ্যাত এ যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের পর পাকিস্তান যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা ঔদ্ধত্যপূর্ণ ও চরম কূটনৈতিক শিষ্টাচার বর্হিভূত।

Manual1 Ad Code

নিজামীর রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তাই আমরা আশা করি, পাকিস্তান ভবিষ্যতে বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলবে না।

বিএনপি ইসলাম ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে হাছান বলেন, পত্র-পত্রিকায় দেখলাম ইসরাইলি গোয়েন্দা বাহিনীর সাথে বিএনপি নেতার বৈঠকের খবর। তারা (বিএনপি) মুখে ইসলামের কথা বললেও প্রকৃতপক্ষে সমগ্র মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু ইসরাইলের সাথে গোপন আঁতাতে লিপ্ত। বিএনপি চাইছে পাকিস্তান ও ইসরাইলের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করতে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সংসদ সদস্য সানজিদা খাতুন, হেদায়েতুল ইসলাম স্বপন, এমএ করিম প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code