বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Manual4 Ad Code

download

সুরমা মেইল নিউজ : চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে জেলার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে শিহাব উদ্দিন সজল নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত শিহাব উপজেলার গোয়ালপাড়া গ্রামের মাহাবুল হালসানার ছেলে। শনিবার (১৪ মে) সকাল ১০টার দিকে সীমান্তের ৬৬ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে তাকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনির সদস্যরা।

Manual6 Ad Code

এলাকাবাসী জানায়- কিশোর শিহাব সীমান্তের কাছাকাছি আম পাড়তে যায়। এ সময় ভারতের টুঙ্গি বিএসএফ ক্যাম্প ১১৩ ব্যাটালিয়ন সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে পেটে গুলিবিদ্ধ হয় শিহাব হোসেন। গুরুতর আহতবস্থায় বেলা ১১টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডা. শাহীনা আফরিন তাকে (শিহাবকে) মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

নতুনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি শিহাব উদ্দিন সজলের মৃত্যুর কথা স্বীকার করেছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ আমির মজিদ। তিনি জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএসএফ বরাবর প্রতিবাদ পাঠানো হয়েছে। নিহত বাংলাদেশির লাশ আমাদের হেফাজতে আছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code