কলাবাগানের মাশরাফির টর্নেডো সেঞ্চুরি

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬

কলাবাগানের মাশরাফির টর্নেডো সেঞ্চুরি

Manual1 Ad Code
Mashrafee-sm20160514073509
স্পোর্টস ডেস্ক : ফতুল্লায় ব্যাট হাতে ঝড় তুললেন কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন বাংলাদেশ রঙ্গিন জার্সির অধিনায়ক। তার ব্যাটের তাণ্ডবে খড়কুটোর মত উড়ে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বোলাররা। মাত্র ৫১ বলেই ১০৪ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলে আউট হলেন তিনি।
বোলিংয়ে এর আগেও অনেকবার আগুন ঝরিয়েছিন মাশরাফি বিন মর্তুজা। ব্যাটসম্যান মাশরাফির ঝলকও দেখেছিল ক্রিকেট বিশ্ব; কিন্তু শনিবার ফতুল্লায় তিনি ছিলেন এক কাঠি সরস। আগের সব রেকর্ড ছাড়িয়ে গেলেন এ তারকা। টুর্নামেন্টের অন্যতম সফল দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বোলারদের গলির বোলার বানিয়ে ছেড়ে দিলেন কলাবাগান ক্রীড়া চক্রে অধিনায়ক। দারুণ এক সেঞ্চুরি তুলে শেখ জামালকে বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তার দল।
এবারের লিগে সবচেয়ে দুর্বল দল নিয়ে লড়ে যাচ্ছিলেন মাশরাফি। আগের ছয় ম্যাচে জয় মাত্র একটিতে। বরাবরই বলে আসছিলেন একজন ভালো মানের মিডল অর্ডার ব্যাটসম্যানের অভাবে দল হারছে। আর তার ঘাটতি পুরণ করতে এদিন একটু আগেই মাঠে নামলেন মাশরাফি। ছয় নম্বরে নেমে ১০৪ রানের ঝড়ো এক ইনিংস খেলেন তিনি। মাত্র ৫১ বলে ২টি চারের বিপরীতে ১১টি ছক্কায় এ রান করেন তিনি। স্ট্রাইক রেট ২০৩.৯২।
ছক্কার ফুলঝুরি ছড়ানো মাশরাফি এদিন শফিউলের বলে আরও একটি ছক্কা মারতে গিয়ে মার্শাল আইয়ুবের হাতে ধরা পড়েন বাউন্ডারি লাইনে। তবে এর আগে কাজের কাজটি করে গেছেন তিনি। তার এ সেঞ্চুরিতে ভর করেই ৩১৬ রানের বিশাল সংগ্রহ পেয়েছে কলাবাগান।
উল্লেখ্য, লিস্ট ‘এ’ টুর্নামেন্ট এর আগে সাতবার হাফ সেঞ্চুরি করেছেন মাশরাফি। প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরিও আছে তার। কিন্তু এবারই লিস্ট `এ` ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেলান বাংলাদেশের সবচেয়ে সফল এ অধিনায়ক।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code