সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬
শিশুটির বাবা কামাল হোসেন জানান, তার সঙ্গে তার বড় ভাই সৌদিপ্রবাসী আবুল কালাম মিয়ার জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ ছিল। রোববার দুপুরে তিনি কাজ থেকে বাড়িতে এসে খাবার খেয়ে ফের কাজে চলে যান। তখন ছোট মেয়ে ‘মায়া’ একাই বাড়িতে ছিল। সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে শোনেন মায়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পরে তিনি ও পরিবারের লোকজন মিলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেন। একপর্যায়ে রাত ১১টার দিকে তার ভাই আবুল কালামের বাথরুমের সেপটিক ট্যাংকে মায়ার লাশ পাওয়া যায়। এ সময় মায়ার হাত বাঁধা ও গলায় রশি দিয়ে প্যাঁচানো এবং পরনে কাপড় ছিল না। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ক্যাম্পের এসআই মোবারক হোসেন জানান, নিহতের গোপনাঙ্গ দিয়ে রক্ত ঝরছিল। ধারণা করা হচ্ছে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে। তার গালে ও শরীরে কামড়ের মতো চিহ্ন রয়েছে।
এসআই জানান, এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন। মামলায় তার ভাতিজা ধর্ষক রহমত উল্লা ওরফে মনা ও তার মা-বোনকে আসামি করা হয়েছে। অভিযান চালিয়ে মনার মা ফজিলত বেগম ওরফে ফাতেমা (৪০) ও তার বোন নাসিমা আক্তারকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষক রহমত উল্লা মনা পলাতক রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি