মৌলভীবাজারের লক্ষাধিক মানুষ পানিবন্দি

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

মৌলভীবাজারের লক্ষাধিক মানুষ পানিবন্দি

Manual4 Ad Code

moulvibazar1463666464

সুরমা মেইল নিউজ : টানা দুদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় জেলার মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ, বড়লেখা এবং জুড়ী উপজেলার লক্ষাধিক বাসিন্দা পানিবন্দি হয়ে পড়েছে। বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ।

সরেজমিনে বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানি হাওর এলাকার অধিকাংশ ঘরবাড়িতে ঢুকে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

Manual6 Ad Code

জেলার বিভিন্ন উপজেলার সচিত্র প্রতিবেদন তুলে ধরা হলো।

কুলাউড়া : উপজেলার কুলাউড়া-রবিরবাজার সড়কের স্কুল চৌমুহনী ও চৌধুরী বাজার এলাকায় সড়কের ওপর পানি থাকায় মঙ্গলবার রাত থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্যায় রাউৎগাঁওয়ের কৌলা ও মুকুন্দপুর, ব্রাহ্মণবাজারের খুমিয়া, হিঙ্গাজিয়া, মিশন এলাকা, কাদিপুরের চুনঘর, গুপ্ত গ্রাম পৃথিমপাশার হাসিমপুর, গণিপুর, ভুকশিমইলের সাদিপুর, কোরবানপুর, গৌড়করণ এলাকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বড়লেখা : বড়লেখা পৌরসভার উত্তর চৌমোহনা ও উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলি বাজার এলাকায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুই বাজারের প্রায় ৩০০ দোকানে পানি উঠেছে। তলিয়ে গেছে বড়লেখা-শাহবাজপুর সড়কের ডিগ্রি কলেজ এলাকা।

বুধবার দুপুরে বাজারগুলো ঘুরে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকান থেকে নষ্ট মালামাল সরাচ্ছেন। পৌরসভার উত্তর বাজারের ব্যবসায়ী নাজিম উদ্দিন জানান, তার ভূসিমালের (মুদি) দোকানে পানি উঠেছে। এতে মালামাল ভিজে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জুড়ী : পাহাড়ি ঢলে উপজেলার সাগরনাল, গোয়ালবাড়ী ও ফুলতলা ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়ে অন্তত ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। আড়াই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

Manual4 Ad Code

রাজনগর : উপজেলার কাউয়াদীঘি হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় দেড় শতাধিক গ্রামের বাসিন্দার পাশাপাশি পানিবন্দি হয়ে পড়েছে সাতটি প্রাথমিক বিদ্যালয়। ফলে অন্যের বাড়ির বারান্দায় চলছে পাঠদান।

Manual2 Ad Code

পানিবন্দি বিদ্যালয়গুলো হচ্ছে- ফতেহপুর, জাহিদপুর, নতুন সুনাপুর, দক্ষিণ অন্তেহরি, চালবন্দ, শাহবাজপুর ও আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়গুলোর মধ্যে ফতেহপুর, জাহিদপুর ও নতুন সুনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়েছে। ফতেহপুর সপ্রাবির পাঠদান চলছে ওই গ্রামের হাজী সরফরাজ চৌধুরীর পরিত্যক্ত বাড়ির বারান্দায়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code