সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : চট্টগ্রামের পটিয়া উপজেলার শাহমীরপুর গ্রামের নৌকা প্রার্থী দিদারুল আলমের কর্মী সমর্থকদের বাড়ীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ শাহজাহানের লোকজনের হামলায় প্রায় ১৫জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে হামলাকারীদের লাথিতে ফাতেমা বেগম নামের সাত মাসের অন্তঃসত্বা এক মহিলা মৃত্যু সন্তান প্রসব করেন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার বড় ওঠান ইউনিয়নের ৭নং ওয়ার্ড দক্ষিণ শাহমীরপুর গ্রামের হাজী আবদুস সোবহানের বাড়ীতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, হামলাকারী আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহাজাহানের নেতৃত্বে তার চাচাত ভাই জয়নাল, সেলিম, মনির, আবছার, মিজান, এমরান, ইলিয়াছ, আরিফ, তাহেরসহ অজ্ঞাতনামা ৫০/৬০জন এ হামলায় অংশ নেয়। চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমসহ প্রত্যক্ষ দর্শীরা জানায় বিকাল ৩টার দিকে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শাহজাহান চৌধুরী ও আবদুল মান্নানের সমর্থকেরা শাহমিরপুর গ্রামের ছোবহান হাজীর বাড়িতে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের সমর্থক আমির হোসেনের ঘরে ১০/১২জন লোক তাকে মারধর করে।
এ সময় তার স্ত্রী ফাতেমা বেগম তাকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তার স্ত্রীকে পেটে লাথি মারলে তার ৭মাসের গর্ভের সন্তান ভূমিষ্ট হয়ে মারা যায়। এ সময় আরো ৮/১০জন আহত হয়। খবর পেয়ে কর্ণফুলী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ভূমিষ্ট সন্তানকে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এ ব্যাপারে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় সমর্থকেরা হামলাকারী শাহজাহান চৌধুরী ও আবদুল মান্নানকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে তারা নির্বাচন বর্জন করবে বলে ঘোষণা দেয়। এ দিকে এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এদিকে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার না হওয়া পর্যন্ত ওই ইউনিয়নে নির্বাচন হতে দেবেনা বলে ঘোষণা দেন। এ জন্য তারা নির্বাচন প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠন করেন। কমিটির আহবায়ক ও বড়ওঠান ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর, যুগ্ন আহবায়ক কর্ণফুলী যুবলীগ নেতা মোঃ আলমগীর জানান, আমরা এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক কঠোর শাস্তি চাই। তা না হলে এ ইউনিয়নে নির্বাচন প্রতিরোধ করা হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি