এক সপ্তাহ ধরে ছাতক সিমেন্ট কারখানায় উৎপাদন বন্ধ

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মে ৩০, ২০১৬

এক সপ্তাহ ধরে ছাতক সিমেন্ট কারখানায় উৎপাদন বন্ধ

Manual5 Ad Code

Syl-Pic1464592616

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : ছাতক সিমেন্ট কারখানায় এক সপ্তাহ ধরে উৎপাদন বন্ধ রয়েছে। কারখানার এফএলএস কিলন (পাথর ভাঙ্গার যন্ত্র) নষ্ট হওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে বলে জানা গেছে। ২৪ মে থেকে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে।

Manual4 Ad Code

জানা যায়- ২০ কোটি টাকা ব্যয়ে ছাতক সিমেন্ট কারখানায় সংস্কার কাজ করা হলেও এটি পূর্ণ উৎপাদনে যেতে পারছে না। কারখানায় থাকা দুটি কিলনের মধ্যে এইচইসি কিলনটি কিছুটা সচল থাকলেও এফএলএস কিলনটি নষ্ট হয়ে গেছে। ফলে উৎপাদন বন্ধ হয়ে গেছে। চার মাস আগে ছাতক সিমেন্ট কারখানার কিলন চালু ও উৎপাদন উপযোগী করে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু সংস্কার কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ক্যাথওয়েল্ড কনস্ট্রাকশন এখনো তা করতে পারেনি।

এদিকে, কারখানার সংস্কারের জন্য ভারত থেকে আমদানি করা প্রায় সাড়ে ৩ কোটি টাকার যন্ত্রাংশও ব্যবহার করা যাচ্ছে না।

এ ব্যাপারে ক্যাথওয়েল্ড কনস্ট্রাকশনের পিএম গোলাম কিবরিয়া আজাদ জানান, প্রয়োজনীয় মালামাল সরবরাহে দেরি হওয়ায় কাজ শেষ করতে দেরি হচ্ছে।

Manual8 Ad Code

ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবুল হাসনাত চৌধুরী এ ব্যাপারে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code