সিলেট ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬
সুরমা মেইল নিউজ : সুন্দরবনের বনদস্যু ‘মাস্টার বাহিনী’ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তারা নিজেদের অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দিবেন।
মঙ্গলবার (৩১ মে) বিকেল সোয়া ৩টায় মংলার বিএফডিসি জেটিতে আনুষ্ঠানিকভাবে ডাকাতদল ৫২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ডের বেশি গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করে। দস্যুদের জমা দেয়া অস্ত্রের মধ্যে রয়েছে, ১৮টি একনলা বন্দুক, ৮টি দো-নলা বন্দুক, ৬টি .২২ বোরের পিস্তল, ১টি থ্রি নট থ্রি রাইফেল, ৩টি ওয়ান শুটারগান, ৫টি রাইফেল, ২টি সিঙ্গেল রাইফেল, ৫টি শটগান, ২টি এয়ার গান, ২টি শাটারগান।
এর আগে গত রোববার দুপুরে এই আত্মসমর্পণের কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ মংলায় না আসায় আনুষ্ঠানটি স্থগিত করা হয়।

পরে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আজ বিকালে এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন র্যাব- ৮ এর জোনাল কমান্ডার ফরিদুল আলম।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া বনদস্যুরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করতে রাজি হয়নি। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি সাপেক্ষে মঙ্গলবার বিকালে অনুষ্ঠানটি করা হবে।
গত রোববার সকালে মংলা এলাকায় র্যাবের কাছে বনদস্যু মাস্টার বাহিনীর প্রধানসহ তার দলের জমাকৃত ৫১টি অস্ত্র ও ৫ হাজার গুলি র্যাবের হেফাজতে রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি