সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জুন ২, ২০১৬
সুরমা মেইল নিউজ : নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনটি বাসে আগুন দিয়েছে ক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় আরো দুইটি বাসে ব্যাপক ভাঙচুর চালায় তারা। ফলে সড়কটিতে দিয়ে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বৃহস্পতিবার (০২ জুন) দুপুর ১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গাজীপুর জেলার শিবরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাজেরা বেগম রেডিয়্যাল পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুরের চন্দ্রা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাস গাজীপুরের শিবরামপুর এলাকায় পৌঁছালে হাজেরা নামে এক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে নিহতের সহকর্মীরা ৩টি বাসে আগুন দেয় এবং আরও ২টি বাসে ব্যাপক ভাঙচুর চালায়।
পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ এসে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দেয়। এতে এই সড়কে যান চলাচল শুরু হয়।
Design and developed by ওয়েব হোম বিডি