পূর্ব শত্রুতার জের : গৃহবধূকে হত্যার চেষ্টা

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

পূর্ব শত্রুতার জের : গৃহবধূকে হত্যার চেষ্টা

Manual6 Ad Code

crime9615_105680

Manual6 Ad Code

সুরমা মেইল নিউজ : পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী এলাকায় রেভা বেগম (৩০) নামে এক গৃহবধূকে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

Manual3 Ad Code

খবর পেয়ে স্থানীয় আড়িয়াল খাঁ নদীর তীরে পরে থাকতে দেখে বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। তিনি বাশঁগাড়ি এলাকার উড়ারচড় গ্রামের আকতার হাওলাদারের স্ত্রী।

এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে কেবা কারা বৃহস্পতিবার ভোরের দিকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে বাড়ির পাশের আড়িয়াল খাঁ নদীতে ফেলে রেখে যায়। সকালে নদীর তীরে পরে থাকতে দেখে স্থানীয় লোকজন খাসেরহাট পুলিশফাঁড়িতে খবর দেয়।

Manual4 Ad Code

পুলিশ এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। তবে পুলিশ জানায়, ওই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক।

Manual1 Ad Code

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু জানান, হত্যার উদ্দেশ্যে গৃহবধূ রেবা বেগমকে গলাকাটা হয়েছিলে। তবে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তদন্ত সাপেক্ষে খুঁজে বের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code