ওজন কমবে রমজানে?

প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, জুন ১২, ২০১৬

ওজন কমবে রমজানে?

Manual1 Ad Code

imagesস্বাস্থ্য ডেস্ক :  অনেকে মনে করেন রমজান মাসে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলা সহজ। তবে এটি ভুল ধারণা। দিনভর রোজা রেখে একবারে বেশি খাবার খেয়ে ফেলা, ভাজাপোড়া খাবার খাওয়া, পুষ্টিকর খাবার না খাওয়াসহ বিভিন্ন কারণে এ সময় ওজন আরোও বেড়ে যেতে পারে। রোজা রেখে সুস্থ থাকতে চাইলেও সঠিক খাদ্যাভ্যাসের বিকল্প নেই।

Manual5 Ad Code

জেনে নিন রোজা রাখার পরও সুস্থ থেকে কীভাবে কমাতে পারবেন ওজন:-

Manual2 Ad Code

১। সেহেরি খাওয়া বাদ দেবেন না কোনোভাবেই। বরং সেহেরিতে পেট ভরে খাবার খান। এটি দিনভর আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।

২।  সেহেরিতে স্বাস্থ্যকর খাবার খান। ঝাল অথবা তেল মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। প্রচুর পরিমাণে সবজি ও ফলমূল রাখতে পারেন সেহেরির মেন্যুতে।

Manual5 Ad Code

৩। সেহেরি ও রাতের খাবারে প্রচুর পরিমাণে ফলের রস ও পানি পান করুন। ইফতারের পর থেকে তরল খাবার বেশি করে খান।

৪। প্রোটিন ও ফাইবারযুক্ত খাবার বেশি করে খান। বিশেষ করে ইফতারে এ ধরনের খাবার প্রচুর পরিমাণে রাখুন। এতে বিপাক প্রক্রিয়ার গণ্ডগোল দূর হবে।

৫। রাতের খাবার অল্প পরিমাণে খান।

Manual8 Ad Code

৬। দিনভর কর্মক্ষম থাকতে হালকা ব্যায়াম করতে পারেন।

৭। ইফতারে অতিরিক্ত খাবার খেয়ে ফেলবেন না। বিশেষ করে ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন। মিষ্টি খাবার খেতে ইচ্ছা করলে খেজুর অথবা ফল খান বেশি করে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code