রাষ্ট্রীয় ব্যাংকের টাকা লুট হবে, জাতি চেয়ে চেয়ে দেখবে

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জুন ১২, ২০১৬

রাষ্ট্রীয় ব্যাংকের টাকা লুট হবে, জাতি চেয়ে চেয়ে দেখবে

Manual3 Ad Code
download (7)সুরমা মেইন নিউজ : জাতীয় পার্টি সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, ব্যাংকিং খাতে সাগর চুরি হয়েছে। রাষ্ট্র কি ব্যবস্থা নিয়েছে জাতি জানতে চায়। রবিবার (১২ জুন) সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে এই কথা বলেন তিনি।এসময়  তিনি ব্যাংকিং খাতে অর্থলুটপাটের বিস্তারিত তুলে ধরেন।
কাজী ফিরোজ বলেন- রাষ্ট্রীয় ব্যাংকের টাকা লুট হবে, জাতি চেয়ে চেয়ে দেখবে, এটা তামাশার বস্তু নয়। তিনি রাষ্ট্রায়ত্ব সব ব্যংকে বেসরকারি খাতে ছেড়ে দিয়ে একটি মাত্র ব্যাংক রাষ্ট্রায়ত্ব ব্যাংক রাখার প্রস্তাব করেন।
তিনি বলেন, সাত বছরে ব্যাংকিং খাতে ৩০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এর কোন বিচার হয়নি। ২০১০ সালে শেয়ার বাজারে ১০ হাজার কোটি টাকা লুটপাট হলো। এসব সাগরচুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে অর্থমন্ত্রী কিছুই করছেন না।
কাজী ফিরোজ বলেন, কয়েক বছরে সব মিলিয়ে ৪০ হাজার কোটি টাকা লুট হলো কিন্তু এর কোন বিচার হলোনা। এভাবে একটি রাষ্ট্র একটি দেশ চলতে পারেনা।
তিনি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আশংকাজনকভাবে অবনতি হচ্ছে। একটি চক্র দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনিত করার জন্য ষড়যন্ত্র করছে। অথচ সরকার কোন কূল-কিনারা করতে পারছে না। জনগণ সরকারকে ট্যাক্স দেয়,  আর সেটা দিয়েই রাষ্ট্র পরিচালিত হয়। কিন্তু সে রাষ্ট্র যদি জান-মালের নিরাপত্তা না দিতে পারে তাহলে গনতন্ত্র বিলীন হওয়ার সম্ভাবনা থাকে।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code