সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের অ্যাডভোকেট শামসুল আলম এবং এস এম ইউসুফ আলীসহ ৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উস্থাপনের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
এর আগে তদন্ত কর্মকর্তা মতিউর রহমান তার জবানবন্দি পেশ করেন। জবানবন্দি পেশ করার পর তদন্ত কর্মকর্তাকে জেরার কার্যক্রম শেষ করেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার ও আইনজীবী মো. মিজানুল ইসলাম।
এসময় আদালতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর প্রসিকিউটর ঋষিকেশ সাহা, জেয়াদ আল মালুম, সুলতান মাহমুদ সিমন, জাহিদ হাসান, তাপস কান্তি বল ও রেজিয়া সুলতান চমন।
মামলায় আট আসামির মধ্যে দুই জন আটক রয়েছেন। আটক দুইজন ছাড়া পলাতক আসামিরা হলেন; মো. আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. আব্দুল হান্নান, মো. আব্দুল বারী, মো. হারুন ও মো. আবুল কাসেম।
আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতনসহ ৫টি অভিযোগে বিচার কাজ চলছে। মামলায় পালাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হলেও তারা এতে সাড়া দেয়নি।
গত ২০১৫ সালের ২৯ এপ্রিল এই ৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই বছরের ২২ জুলাই পলাতক জামালপুরের ৬ রাজাকারকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি