২০ ওষুধ কোম্পানির উৎপাদন বন্ধের নির্দেশ আপিলে বহাল

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৬

২০ ওষুধ কোম্পানির উৎপাদন বন্ধের নির্দেশ আপিলে বহাল

Manual5 Ad Code

download (1)

সুরমা মেইল নিউজ : মানসম্মত ওষুধ উৎপাদনে ব্যর্থ ২০ ওষুধ কোম্পানির সকল ধরনের ওষুধ উৎপাদন বন্ধে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

সেইসঙ্গে এই বিষয়ে জারি করা হাইকোর্টের রুল আগামী ১৮ আগস্টের মধ্যে নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

Manual7 Ad Code

আদালতে ওষুধ কোম্পানির আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী  ও আইনজীবী ফিদা এম কামাল।

গত ৭ জুন ২০ ওষুধ কোম্পানির সকল ধরনের উৎপাদন বন্ধে নির্দেশ দেন হাইকোর্ট। সেইসঙ্গে আরও ১৪টি ওষুধ কোম্পানির অ্যান্টিবায়েটিক উৎপাদন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়।

পরে হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন এমএসটি ফার্মা ও ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যাল লিমিটেডসহ চারটি ওষুধ কোম্পানি।

সকল ধরনের উৎপাদন বন্ধে নির্দেশ দেওয়া ২০টি কোম্পানি হলো এক্সিম ফার্মাসিউটিক্যাল, এভার্ট ফার্মা, বিকল্প ফার্মাসিউটিক্যাল, ডলফিন ফার্মাসিউটিক্যাল, ড্রাগল্যান্ড, গ্লোব ল্যাবরেটরিজ, জলপা ল্যাবরেটরিজ, কাফমা ফার্মাসিউটিক্যাল, মেডিকো ফার্মাসিউটিক্যাল, ন্যাশনাল ড্রাগ, নর্থ বেঙ্গল ফার্মাসিউটিক্যাল, রিমো কেমিক্যাল, রিদ ফার্মাসিউটিক্যাল, স্কাইল্যাব ফার্মাসিউটিক্যাল, স্পার্ক ফার্মাসিউটিক্যাল, স্টার ফার্মাসিউটিক্যাল, সুনিপুণ ফার্মাসিউটিক্যাল, টুডে ফার্মাসিউটিক্যাল, ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যাল এবং ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

Manual3 Ad Code

এছাড়া ১৪টি ওষুধ কোম্পানির অ্যান্টিবায়েটিক উৎপাদন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়। এই ১৪টি কোম্পানি হচ্ছে আদ-দ্বীন ফার্মাসিউটিক্যাল, আলকাদ ল্যাবরেটরিজ, বেলসেন ফার্মাসিউটিক্যাল, বেঙ্গল ড্রাগস, ব্রিস্টল ফার্মা, ক্রিস্ট্যাল ফার্মাসিউটিক্যাল, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল, মিল্লাত ফার্মাসিউটিক্যাল, এমএসটি ফার্মা, অরবিট ফার্মাসিউটিক্যাল, ফার্মিক ল্যাবরেটরিজ, পনিক্স কেমিক্যাল, রাসা ফার্মাসিউটিক্যাল এবং সেভ ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

Manual8 Ad Code

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালককে সাতদিনের মধ্যে উৎপাদন বন্ধ করে দুই সপ্তাহের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

Manual3 Ad Code

গত ৫ মে মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code