সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২১ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে ভাদৈ এলাকায় ম্যাক্সির চাপায় মাহিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার (২৬ জুন) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। মাহিয়া সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের নুরুল হকের কন্যা।
পুলিশ জানায়- রাস্তার পাশে সড়কে খেলা করার সময় শায়েস্তাগঞ্জগামী একটি ম্যাক্সি মাহিয়াকে চাপা দিলে মাহিয়া আহত হয়। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ম্যাক্সিটি জনতা আটক করলেও চালক পালিয়ে যায়।
Design and developed by ওয়েব হোম বিডি