সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটের বিশ্বনাথে নারী ও শিশু নির্যাতন, মাদক, বন ও মারামারি মামলার ৪ পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (২৭ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। রোববার বিকেলে থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিশ্বনাথ থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে। আদালতে প্রেরণের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন এএসআই বিনয় ভূষন চক্রবর্তী ও এএসআই এহতেশাম।
গ্রেফতার হওয়া ৪ জনের মধ্যে নারী ও শিশু নির্যাতন মামলায় উপজেলার দক্ষিণ মিরেরচর গ্রামের হাজী ময়না মিয়ার ছেলে জাহেদ আহমদ (৩৫), মাদক মামলায় উপজেলার রায়খেলী গ্রামের ফিরোজ মিয়ার ছেলে নূর মিয়া (৪০), বন মামলায় খেশবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ওলীউর রহমান (৫০) এবং মারামারি মামলায় গড়গাঁওয়ের আব্দুর রহিমের ছেলে কটন মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি