জাফলং পাথর কোয়ারীতে অভিযান, ১০লক্ষ টাকার বোমা মেশিন ধ্বংস

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৬

জাফলং পাথর কোয়ারীতে অভিযান, ১০লক্ষ টাকার বোমা মেশিন ধ্বংস

Manual1 Ad Code

fileসুরমা মেইল নিউজ : জাফলং পাথরকোয়ারী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে দশ লক্ষ টাকা মুল্যের অবৈধ ০১টি বোমা মেশিন এবং ০২টি বোমা মেশিনের যন্ত্রপাতি ধ্বংস করেছে।

Manual7 Ad Code

৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সিলেট এর দায়িত্বপুর্ণ ঘোয়াইনঘাট উপজেলার জাফলং পাথরকোয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। বুধবার গোয়াইনঘাট উপজেলার এসি ল্যান্ড জনাব মোঃ আশরাফ আহমেদ রাসেল এর নেতৃত্বে বিজিবি, পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর এর প্রতিনিধির সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে জাফলং পাথরকোয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে ৫,০০,০০০/- টাকা মূল্যের ০১টি বোমা মেশিন এবং ৫,০০,০০০/- টাকা মূল্যের ০২টি বোমা মেশিনের আনুষংগিক যন্ত্রপাতি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমান ১০,০০,০০০/-  (দশ লক্ষ) টাকা।

Manual1 Ad Code

 উল্লেখ্য, ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপুর্ণ সীমান্ত এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বোমা মেশিন উচ্ছেদ এর জন্য টাস্কফোর্স অপারেশন পরিচালনা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code