রানীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ৩:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৬

রানীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

Manual1 Ad Code

download (5)

সুরমা মেইল নিউজ : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

Manual6 Ad Code

জানা গেছে, কুবাজপুর গ্রামের আব্দুল আহাদ ও আইয়ুব মিয়ার মধ্যে ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে দু’পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রেস্বস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।

আহতদের মধ্যে মিজানুর রহমান (১৪), ওয়াহিদ মিয়া (১৫), আব্দুল আহাদ (৫০), ময়ফুল বেগম (৩৬), লুবনা বেগম(১৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরাপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Manual7 Ad Code

এবিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code