সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : দেশে নারী নির্যাতনের আইন থাকলেও ঘরে ঘরে পুরুষ নির্যাতনের বিষয়টি ভাবনায় নেই কারো। এবার শহরে প্রকাশ পেল পুরুষ নির্যাতনে নমুনা।
শহরের অনন্তপুরে আব্দাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে পাষন্ড স্ত্রী। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টায়। আহত সূত্র জানায়, ওই গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র মোঃ আব্দাল মিয়া দীর্ঘ দিন ধরে প্রবাসে ছিলেন। কিছু দিন পূর্বে তিনি বাড়িতে আসলে তুচ্ছ বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে বাক বিতন্ডা হয়। গতকাল সকালে বাক বিতন্ডার এক পর্যায়ে পাষন্ড স্ত্রী তাকে বটি দা দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। এতে সে গুরুতর আহত হয়।
Design and developed by ওয়েব হোম বিডি