হবিগঞ্জে জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের কর্মশালা

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৬

হবিগঞ্জে জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের কর্মশালা

Manual7 Ad Code

15850-300x131

সুরমা মেইল নিউজ : হবিগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক কর্মশাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ জুলাই) দুপুরে ইসলামীক ফাউন্ডেশন জেলা পরিষদ অডিটরিয়াম মিলায়তনে এ কর্মশালা আয়োজন করে।

জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির।

Manual5 Ad Code

প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর গভর্নর ও ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মিজবাহুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী প্রমুখ।

Manual5 Ad Code

কর্মশালায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষকসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও নারীরা অংশ গ্রহন করেন।

Manual3 Ad Code

কর্মশালায় প্রধান অতিথি সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি সন্ত্রাসী ও জঙ্গিবাদ সাথে সম্পৃক্তদের চিহ্নিত করার আহব্বান জানান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code