সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকা থেকে রবি দাস (২৫) নামে এক চা শ্রমিকের ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। রবি দাস ভাড়াউড়া চা বাগানের চা শ্রমিক হরি কুমার রবি দাসের ছেলে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হারুণ অর রশিদ জানান, দুপুরে ভাড়াউড়া এলাকার রেললাইনে রবি দাসের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ভোরে কোনো এক সময় ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি