কালিয়াকৈরে জাটকা ও আফ্রিকার মাগুর মাছ জব্দ

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬

কালিয়াকৈরে জাটকা ও আফ্রিকার মাগুর মাছ জব্দ

Manual6 Ad Code

BAKLAM_1346152138_1-556758_308214352602043_224099543_nসুরমা মেইল নিউজ : ‘জল আছে যেখানে মাছ চাষ সেখানে’ এ শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মৎস্য অফিস সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করছে। মাছ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা এর মধ্যে একটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর মাছ বাজারে অভিযান পরিচালনা করেন মৎস্য অফিস।

কালিয়াকৈর উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাতুন শাহীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০০ কেজি ঝাটকা ইলিশ ও ৫ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেন।

Manual4 Ad Code

উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানান, উপজেলার সফিপুর মাছ বাজারে জেলেরা বিক্রয় নিষিদ্ধ ঝাটকা ইলিশ ও আফ্রিকান মাগুর মাছ বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই মাছ বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসময় ৩০০ কেজি ঝাটকা ইলিশ ও ৫০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। জব্দকৃত ঝাটকা ইলিশের বর্তমান বাজার মূল্য ৯০ হাজার টাকা এবং মাগুর মাছের বর্তমান বাজার মূল্য ৮ হাজার টকা বলেও জানান তিনি।

Manual5 Ad Code

পরে জব্দকৃত মাছগুলো উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

Manual5 Ad Code

অভিযানে এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলাম, চাইপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুজ্জামান সেতু প্রমূখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code