৪ শিশু হত্যা : আসামিদের জামিন নামঞ্জুর

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৬

৪ শিশু হত্যা : আসামিদের জামিন নামঞ্জুর

Manual7 Ad Code

160217164423_bangla_habiganj_bahubal_children_640x360_focusbangla

সুরমা মেইল নিউজ : হবিগঞ্জে চার শিশু হত্যা মামলায় কারাগারে আটক চার আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে এ মামলায় পলাতক তিন আসামির মালামাল ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে।

Manual5 Ad Code

সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনের আদালত এ আদেশ দেন। আগামী ৭ আগস্ট মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

Manual3 Ad Code

আদালত সূত্রে জানা গেছে, সোমবার নির্ধারিত তারিখে উক্ত মামলায় কারাগারে আটক আব্দুল আলী বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া এবং হাবিবুর রহমান আরজুর জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা।

শুনানি শেষে বিচারক এ আবেদন নামঞ্জুর করেন। এ সময় এ ঘটনায় আটক দুটি সিএনজি অটোরিকশার মালিকানা নির্ধারণের জন্য যে প্রতিবেদন চাওয়া হয়েছিল, তা দ্রুত দিতে বিআরটিএকে তাগিদ দেন বিচারক।

এছাড়া এ মামলায় পলাতক আসামি উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়ার মালামাল ক্রোকের আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি গ্রামের পার্শ্ববর্তী মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয় জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০)।

১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে একটি বালুর ছড়া থেকে মাটিচাপা দেয়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

Manual6 Ad Code

এ ঘটনায় দায়ের মামলার তদন্তভার পান ডিবি পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুকতাদির হোসেন।

তিনি ৪৮ দিন তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।

Manual5 Ad Code

এ মামলায় অভিযুক্তরা হলেন- পঞ্চায়েত সর্দার আব্দুল আলী বাগাল, তার ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়া, ভাতিজা সাহেদ আলী ওরফে সায়েদ, অন্যতম সহযোগী হাবিবুর রহমান আরজু, উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code