হবিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৬

হবিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০

Manual5 Ad Code

1469448112

সুরমা মেইল নিউজ : হবিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখালের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান- বিকেল ৪টার দিকে হবিগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি লোকাল বাস মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি উল্লেখিত স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে।

Manual4 Ad Code

তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে। খবর পেয়ে হবিগঞ্জ দমকল বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code